উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নিজাম, সেক্রেটারি আলো নির্বাচিত

উপজেলা প্রেসক্লাব, সেনবাগের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের সেনবাগ প্রতিনিধি নিজাম উদ্দিন খোন্দকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিবিম্বের প্রতিনিধি আলাউদ্দিন আলো।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের ২১ জন সদস্যের মধ্যে ২০ জনের উপস্থিতিতে সাধারণ অনুষ্ঠিত হয়। সভা শেষে সিনিয়র সদস্য মো. রফিকুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।

নির্বাচনে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উৎসবমুখর পরিবেশে প্রায় দুই ঘণ্টাব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সভাপতি পদ নিজাম উদ্দিন খোন্দকার ১৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন আলো ১৮ ভোট পান। এ সময় দুটি ভোট বাতিল হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. রফিকুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মো. সাহাব উদ্দিন ও মো. মনোয়ারুল হক।
ক্লাবের গণতন্ত্র অনুযায়ী ও সদস্যদের মতামতের ভিত্তিতে বাকি সম্পাদকীয় পদগুলোতে দায়িত্ব বণ্টন করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top