রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭৩৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার ০১ জন

আজ ২০ অক্টোবর ২০২৬ খ্রি. রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন গোপালপাড়া গ্রামস্থ জনৈক আকরাম স্বর্ণকার এর বসত বাড়ি সংলগ্ন পুরাতন পান হাটার সামনে পাঁকা রাস্তার উপর দুইজন ব্যক্তি একটি ট্রাকসহ অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। অত:পর পুলিশ সুপারের নির্দেশক্রমে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে রাত ০১.০৫ ঘটিকায় অভিযুক্ত ট্রাক ড্রাইভার শামীম রেজাকে আটক করে। অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মোঃ জনি আলী কৌশলে পালিয়ে যায়। ডিবি পুলিশ বিধি মোতাবেক অভিযুক্ত শামীম রেজার দেহ ও ব্যবহৃত ট্রাক তল্লাশি করে ৭৩৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ট্রাকটি জব্দ করে।
অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top