আজ ১৯/১০/২০২৬ খ্রিঃ তারিখ দুপুর ১৪.০০ ঘটিকার সময় নওগাঁ সদর থানাধীণ ২ নং কীর্ত্তিপুর ইউনিয়নের অন্তর্গত পাইকপাড়া গ্রামস্থ জনৈক উজ্জ্বলের পুকুর পাড়ের পার্শ্বে পাইকপাড়া মোড় হতে মাগুরা গামী পাকা রাস্তার উপর আসামী ১। মোঃ নুরু প্রামানিক(৩৮),পিতা-মৃত মকবুল হোসেন ২। মোঃ কালাম হোসেন(৫২), পিতা-মৃত আঃ লতিফ, উভয় সাং- পার নওগাঁ দক্ষিণপাড়া, থানা ও জেলা- নওগাঁ দ্বয়কে ৬০(ষাট) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্যান্য মাদক কারবারীদের ধরতে এই অভিযান অব্যাহত থাকবে।




