কুষ্টিয়ায় লালন শাহের মাজারের প্রবেশপথে বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের প্রবেশপথের পাশ থেকে বোমাসদৃশ একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মাজারের প্রবেশপথের ডান পাশে একটি নারকেলগাছের গোড়া থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি সন্দেহজনক ব্যাগের খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরক বিশেষজ্ঞ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ব্যাগটি থেকে পেট্রলভর্তি বোতল, লোহার পাইপ ও বৈদ্যুতিক তার সংযুক্ত একটি ডিভাইস উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাজারে আগত সাধু-ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতামূলক ব্যবস্থা নেয়। পরে বিশেষজ্ঞ দল সন্দেহজনক বস্তুটি নিষ্ক্রিয় করে।
কী উদ্দেশ্যে এবং কারা এসব বস্তু সেখানে রেখেছে, তা জানতে তদন্ত চলছে। ঘটনার পর মাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top