ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি মো. ইলিয়াসের সহধর্মিনী বেগম মনোয়ারা আর নেই

 জাতিগত নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের সামগ্রিক মুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ, ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে ‘৫২-এর রক্তস্নাত আন্দোলনের মহান সংগঠক ও ভাষা সৈনিক, প্রগতিশীল তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপসু)-এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সম্পাদক, ‘৭১-এর সশস্ত্র স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক এমএলএ ও এমপি মো. ইলিয়াসের সহধর্মিনী বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রবিবার (১৮ অক্টোবর ২০২৬) আনুমানিক রাত ৯.১৫ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কলেজ রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর শ্রীমঙ্গল থানা জামে মসজিদে অনুষ্ঠিত হইবে।
তার স্বামী আমাদের সর্বজন শ্রদ্ধেয় ও প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনের গুরু এবং প্রথিতযশা রাষ্ট্রচিন্তাবিদ মোঃ ইলিয়াস সাহেব বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন।
তাঁর একমাত্র ছেলে ও বড় মেয়ে আগেই মৃত্যু বরণ করেছেন। বাকি ৫ মেয়ে মাকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন।
এক ভাই শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা, একাধিকবার নির্বাচিত পৌর কমিশনার মরহুম শহিদুল আলম, ছোট ভাই শ্রীমঙ্গলের বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল আলম সার্বিক তদারকিতে রয়েছেন। অন্যরা প্রয়াত হয়েছেন।
ওয়ার্কার্স পার্টির শোক
সামগ্রিক মুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ, ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে ‘৫২-এর রক্তস্নাত অান্দোলনের মহান সংগঠক ও ভাষা সৈনিক, প্রগতিশীল তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপসু)-এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সম্পাদক, ‘৭১-এর সশস্ত্র স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক এমএলএ ও এমপি মোঃ ইলিয়াসের সহধর্মিনী বেগম মনোয়ারা ইলিয়াসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল।
সৈয়দ আমিরুজ্জামানের শোক
সামগ্রিক মুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ, ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে ‘৫২-এর রক্তস্নাত অান্দোলনের মহান সংগঠক ও ভাষা সৈনিক, প্রগতিশীল তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপসু)-এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সম্পাদক, ‘৭১-এর সশস্ত্র স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক এমএলএ ও এমপি মোঃ ইলিয়াসের সহধর্মিনী বেগম মনোয়ারা ইলিয়াসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এছাড়াও তাঁর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক তাপস ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক না পেয়ে অপেক্ষায় স্বাস্থ্যমন্ত্রী, ২ নার্সের বদলির নির্দেশ

 মাদারীপুরের কালকিনি উপজেলা  ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শনে আসেন

Scroll to Top