চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ১৭ অক্টোবর ২০২৬ মধ্যরাত ২.৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের ভোলাহাট বিওপির ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল মালিকবিহীন ৪৩ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করে। বিজিবি’র পক্ষ হতে আটককৃত মাদকদ্রব্যের ব্যাপারে আইনি প্রক্রিয়ার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।




