সদর উপজেলার সংগ্রামনীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শিত

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় দেশব্যাপী চলমান তিন মাসব্যাপী (১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর) ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ সফল করার লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার সংগ্রামনীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে।

​আজ মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সচেতনতামূলক কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়। এডিস মশার বংশবিস্তার রোধে বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। বর্তমান এই মৌসুমে ডেঙ্গুর প্রকোপ থেকে নিজেদের ও শিশুদের রক্ষা করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

​ডকুমেন্টারিটিতে এডিস মশার প্রজনন ক্ষেত্র, এর জীবনচক্র, মশার কামড় থেকে বাঁচার উপায় এবং ডেঙ্গু আক্রান্ত হলে করণীয় বিষয়গুলো অত্যন্ত আকর্ষণীয় ও সহজবোধ্যভাবে তুলে ধরা হয়। প্রদর্শনী শেষে বিদ্যালয় চত্বর ও এর আশপাশের ঝোপঝাড় পরিষ্কার এবং জমে থাকা পানি নিষ্কাশনের বিষয়ে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top