ঐতিহ্যের জনপদ দোহাজারীকে স্বতন্ত্র প্রশাসনিক উপজেলা হিসেবে দেখতে চান স্থানীয় এলাকাবাসী। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর “দোহাজারী-সাঙ্গু উপজেলা” দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন দোহাজারীর ছাত্র, যুবসমাজ ও সর্বস্তরের জনসাধারণ।
আজ বুধবার স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা এই স্মারকলিপি সংশ্লিষ্ট দপ্তরে পেশ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল জনপদ দোহাজারী উপজেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিদার। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে দোহাজারীকে উপজেলা ঘোষণা করা সময়ের দাবি। কিন্তু প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুফল থেকে বঞ্চিত হওয়ায় এখানকার সাধারণ মানুষকে বিভিন্ন নাগরিক সেবা পেতে নানা ভোগান্তির শিকার হতে হয়।
প্রতিনিধি দলটি আশা প্রকাশ করে বলেন, সরকার জনকল্যাণমুখী ও বিকেন্দ্রীকরণ নীতি বাস্তবায়নের মাধ্যমে খুব শীঘ্রই দোহাজারী-সাঙ্গু উপজেলা গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। অন্যথায় এলাকার উন্নয়ন ও জনস্বার্থে আরও কঠোর কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
স্মারকলিপি প্রদানকালে দোহাজারীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দোহাজারী-সাঙ্গু উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে স্মারকলিপি
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
October 28, 2026
নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক
October 28, 2026
টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ
October 28, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
October 28, 2026
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের স্থান থেকে বের হওয়া

দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
October 28, 2026
দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একেকজন অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ, আরও বিনিয়োগের আশা
October 28, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক
October 28, 2026
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নয়, সেই দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মেলা ভাঙচুর
October 28, 2026
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন