কুষ্টিয়া পাকশী ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে ট্রলার থেকে পড়ে তিনজন নিখোঁজ

ঝিনাইদহের শৈলকূপা থেকে আনুমানিক একশো জনের একটি পিকনিক দল গড়াই নদী হয়ে কুষ্টিয়া পদ্মা নদীতে নৌকা ভ্রমণে যাওয়ার সময় কুষ্টিয়ার পাকশী হার্ডিঞ্জ ব্রীজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লাগে, সেই সময়ে শৈলকুপা পৌরসভা ছাত্রদলের আহবায়ক রকি সহ লিটন ও সোহাগ ট্রলার থেকে পানিতে পড়ে যায়। ঘটনাটি ঘটে আনুমানিক রাত ৯ টার দিকে। খোঁজ পেয়ে পদ্মার বিশাল ঢেউয়ের মধ্যে তাদের খোজাখুজি শুরু করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর উদ্ধাকারী দল।

অবশেষে রাত আনুমানিক ১১ টার সময় লিটন ও সোহাগের জীবিত  উদ্ধার করলেও ছাত্রদলের আহবায়ক রকি এখন ও নিখোঁজ রয়েছে বলে জানা যায় উদ্ধারকারী দলের কাছ থেকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের এই উদ্ধারের কাজ এখন পর্যন্ত চলমান আছে বলে জানা যায় স্থানীয় প্রত্যক্ষ দর্শীদের কাছে।
প্রতিবছর এই নৌকা ভ্রমণে অনেক প্রান হানির ঘটনা ঘটে কুষ্টিয়ার পদ্মা নদীর মহোনায়। তাই প্রশাসনের অনুমতিতে নিয়ম মেনে এই ধরনের ট্রলার ও নৌকাতে ভ্রমণের উদ্যোগ বিধিনিষেধ মেনে চালু করার জন্য সরকারের খেয়াল রাখা খুবই জরুরী বলে দাবী স্থানীয় বাসিন্দাদের।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top