শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের পিতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্লার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জানাজায় অংশ নিতে বোয়ালমারীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ উপস্থিত হন। শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ।
গত ৭ সেপ্টেম্বর ২০২৬ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্লা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) যোহরের নামাজের পর দুপুর ২টা ৩০ মিনিটে শেখর ইউনিয়নের সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার আগে বোয়ালমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার এস এম রাকিবুল হাসান, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান, মোঃ সামচুদ্দিন মিয়া ঝুনু, বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।
এ সময় সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় এই বীর মুক্তিযোদ্ধাকে শেষবারের মতো একনজর দেখতে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্লার মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

Scroll to Top