পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে হানিট্র্যাপ চক্রের মহিলা সদস্য সহ চারজন প্রতারক গ্রেফতার

জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকার জনৈক স্কুল শিক্ষক এর পূর্ব পরিচিত একই গ্রামের বাসিন্দা মোছাঃ চামেলি আক্তার মিলি এর সাথে প্রয়োজনে মোবাইল ফোনে কথা বলে। গত ২৫/৮/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকায় মিলি তার ব্যাক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে জরুরি বিষয়ে কথা বলার জন্য নওগাঁ শহরস্থ মিলির বাসায় আসতে বলে। জরুরি বিষয়ের কথা শুনে সরল বিশ্বাসে শিক্ষক সাহেব মিলির বাসায় আসে।
মিলির বাসায় আসার পর মিলি সহ অজ্ঞাত ২/৩ জন আসামি ভিকটিম কে আটক করে মারপিটের হুমকি ধামকি দিয়ে ৫০০০ হাজার টাকা নিয়ে নেয় এবং সাথে ৩০০ টাকার সাদা স্ট্যাম্প এ স্বাক্ষর সহ দুই লক্ষ টাকার চেক লিখে নিয়ে বাদী কে ছেড়ে দেয়।
সপ্তাহখানেক আগে বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে বিরামহীন অভিযান পরিচালনা করে মধুচক্রের ০৪ সদস্য ১।মোছাঃ চামেলী আক্তার মিলি (৪৫)
স্বামী- মৃত হামিদুর রহমানসাং- কোমাইগাড়ি পূর্বপাড়া নদীর পশ্চিম পার্শ্বে,থানা ও জেলা- নওগাঁ সদর
২। মোঃ রাকিব হাসান (২৯) পিতা- মোঃনান্টু প্রামানিক
সাং- বেড়াহাসন পোস্ট-সাহাগোলা, আত্রাই
৩।মোঃ সোহরাব হোসেন (২৬) পিতা- মোঃ সেকান্দর আলী
সাং- নিহনপুর পূর্বপাড়া, থানা বদলগাছি
৪।মোঃ নাঈম হোসেন (২৫) পিতা- মোঃ সামসুল ইসলাম
সাং-ফুটানিগঞ্জ, থানা-দুপচাচিয়াজেলা-বগুড়া
 নওগাঁ সদর থানার অভিযানে অভিযুক্তদের গ্রেফতার করে জোর পূর্বক সাক্ষর নেয়া স্ট্যাম্প এবং দুই লক্ষ টাকার চেক উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আন্ত উপজেলা এই প্রতারক চক্রটি সুযোগ-সুবিধা অনুযায়ী মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভনে ফেলে, ভয় ভীতি দেখিয়ে, কখনো ছবি উঠিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করত এবং পরবর্তীতে টাকা পয়সা আদায় করতো। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

Scroll to Top