“রুপালি মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন ” পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির৷ সূচনা হয়েছে।

১৬ই আগস্ট ২০২৬ রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।

“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রিফাত আরা ম্যাম, প্রধান অতিথি হিসাবে ছিলেন, নওগাঁ-২ (পত্নীতলা- ধামইরহাট) আসনের  মাননীয় সংসদ সদস্য জামায়েত ইসলামীর মনোনীত আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক সাহেব।

অনুষ্ঠানে প্রধান বক্তা  বলেন, মাছ দেশের মানুষের পুষ্টির অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে মৎস্য খাত বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে মাছের উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে। মাছের পোনা শুধু অবমুক্ত করলেই হবেনা পুকুরসহ মাছের উৎপাদনে সর্বোপরি প্রযুক্তি ব্যবহার করে মৎস্যখাত কে উন্নয়ন করতে সর্বাত্মক চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সদ্য যোগদান কৃত এ. জেড.এম নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অশিষ কুমার, মৎস্য কর্মকর্তা রুজিনা পারভিন, মৎস্য সম্প্রসারণ  কর্মকর্তা মহাসিনা পারভীন, জাতীয়  মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, মৎস্য দপ্তরের সুপদ চন্দ্র এছাড়াও স্থানীয় মৎস্য চাষী ও মৎস্যজিবিরা অংশ নেন। পরিশেষে  উপজেলা পরিষদ চত্বরে এক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top