খুলনার কয়রায় খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত দরিদ্র ও অসহায় মানুষ অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় কয়রায় আয়োজিত এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। বিএনএসবি চক্ষু হাসপাতাল, শিরোমণি ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের বাস্তবায়নে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে ছানি রোগী শনাক্ত করে বাছাইকৃত দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, “অবহেলিত জনপদ কয়রার মানুষের একটু স্বস্তি দিতে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে গরিব ও অসহায় মানুষ উপকৃত হবেন। তাদের বিনামূল্যে ওষুধও দেওয়া হবে। শুধু চক্ষু চিকিৎসা নয়, ছানি রোগী বাছাই করে তাদের বিনামূল্যে অপারেশনেরও ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের ছেড়ে যাব না। বিএনপির ধারায় কয়রার উন্নয়ন হবে। কয়রার যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি।” এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, জেলা যুবদল নেতা আয়ুব মোল্যা, জেলা জাসাসের আহ্বায়ক শহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় কয়রার বিএনপি নেতা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, আঃ সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, মাওলানা গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, শেখ সালাউদ্দিন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল আলম, সদস্য সচিব মোহতাসিম বিল্যাহ, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, মেহেদী হাসান সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, উপকৃত হচ্ছেন শত শত দরিদ্র মানুষ
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনও আইন করা উচিত নয়: এটিএম আজহারুল
September 12, 2026
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা
September 12, 2026
বাগেরহাটে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
September 12, 2026
লংগদুতে প্রধানমন্ত্রী ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী-২০২৬ উদ্বোধন
September 12, 2026
বিদ্যুৎ সংকটে গার্মেন্টসের উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমেছে: জামায়াত আমির
September 12, 2026
নওগাঁয় ডোবায় ডুবে মামা-ভাগনের মৃত্যু
September 12, 2026
বাগেরহাটে গোডাউন থেকে ১৫ হাজার ৬শ লিটার তেল জব্দ
September 12, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

ফেনীতে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী
September 12, 2026
পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা হারুন ও কুমিল্লার

কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনও আইন করা উচিত নয়: এটিএম আজহারুল
September 12, 2026
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম

১৭ বছরে শিক্ষার অবনতি, চাকরির পরীক্ষায় ‘ব্রাহ্মণবাড়িয়া’ বানানও লিখতে পারেনি অনেকে: মুশফিকুর রহমান
September 12, 2026
বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার অবনতি হয়েছে বলে মন্তব্য

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা
September 12, 2026
ইউরোপীয় ইউনিয়নে প্রথম আট মাসে অবৈধভাবে প্রবেশ এক-তৃতীয়াংশ কমেছে। তবে

বাগেরহাটে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
September 12, 2026
বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা