রাজবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ

রাজবাড়ীতে চালকদের নেশাজাতীয় খাবার বা পানীয় খাইয়ে অচেতন করে অটোরিকশা ও ইজিবাইক হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলা থেকে তাদের আটক করে।

মঙ্গলবার (২৮ জুলাই) অপরাহ্নে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন—কুমারখালী উপজেলার হিজলাকর এলাকার মোহাম্মদ জিয়ারুল ইসলাম হৃদয় (২৩) এবং কান্দাবাড়ী এলাকার মো. শিপন শেখ (২৮)।

পুলিশ সুত্রে জানা গেছে, গত ২৬ জুলাই গোয়ালন্দঘাট থানায় দণ্ডবিধির ৩২৮ ও ৩৭৯ ধারায় একটি ছিনতাই মামলা (মামলা নং-২২) দায়ের হয়। ওই মামলার ছায়া তদন্ত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধীদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে ডিবির একটি চৌকস দল ও গোয়ালন্দঘাট থানা পুলিশ যৌথভাবে কুমারখালীতে অভিযান চালিয়ে তাদের দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জেরায় গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করত। পথিমধ্যে কৌশলে চালকদের চেতনানাশক যুক্ত খাবার বা পানীয় খাইয়ে অচেতন করে ফেলত এবং সুযোগ বুঝে যানবাহন নিয়ে সটকে পড়ত।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, চক্রটির বাকি সদস্যদের গ্রেপ্তার এবং ইতিপূর্বে ছিনতাই হওয়া অটোরিকশা ও ইজিবাইকগুলো উদ্ধারে তাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

Scroll to Top