আজ (২৫ নভেম্বর) বুধবার সকাল ১০.০০ ঘটিকায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় পরীক্ষা কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন অত্র জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়। সভাপতি মহোদয়ের দিক-নির্দেশনায় এবং নিয়োগ বোর্ডের সদস্যদের সমন্বয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত এআইজি (ভারপ্রাপ্ত) (আরঅ্যান্ডসিপি-২), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, অতিরিক্ত পুলিশ সুপার (আরএন্ডসিপি-২), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকাসহ টিআরসি বোর্ডের সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নাটোর, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পাবনা, সিরাজগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্তকর্তাগণ উপস্থিত ছিলেন।




