লংমার্চ ঢাকা টু রংপুর ৮ দফা দাবি না মানলে এক দফা আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্যজোটের

আজ ১৯ই সেপ্টেম্বর ২০২৬ ১১টি রাজনৈতিক দলের ঐক্যজোটের লংমার্চ এবং তাদের ৮ দফা দাবির সমর্থনে গাজীপুরের কালিয়াকৈরে একটি পথসভার আয়োজন করা হয়েছে। এছাড়াও গাজীপুরের সদর , কোনাবাড়ি ও কালিয়াকৈরের মহাসড়কে জামায়াতে ইসলামী কালিয়াকৈর পৌরসভার পক্ষ থেকে ঢাকা থেকে ছেড়ে আসা নেতা কর্মীদের সংবর্ধনা দেয়া হয় ।
ঢাকা থেকে রংপুর অভিমুখে এই লংমার্চের মূল উদ্দেশ্য হলো সরকারের বিরুদ্ধে জনমত গঠন করা এবং দেশের বর্তমান অচল অবস্থা নিরসনে ৮ দফা দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা ।
 দাবিগুলো:
 ১. গণভোটের গণরায় বাস্তবায়ন
২. জুলাই গণহত্যার বিচার
৩. বিদ্যুৎ,তেল, গ্যাস ও সার সংকট নিরসন
৪. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্দ্ধগতি রোধ
৫. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
৬. সংকীর্ণ দলীয় করণ বন্ধ
৭. দূর্নীতি চাঁদাবাজি ও দখলদারি বন্ধ
৮.তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন,
 দাবি জানানো হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান, আল্লামা মামুনুল হক, এবং কর্নেল আব্দুল অলি আহমেদ বীর বিক্রমের মতো জাতীয় নেতারা বক্তব্য রেখেছেন। তারা সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি মানা না হলে বর্তমান আন্দোলনকে ‘এক দফা’ আন্দোলনে রূপান্তর করা হবে।
বক্তারা স্পষ্ট করেছেন যে, এই লড়াই সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে সক্রিয় থাকবেন ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top