লক্ষ্মীপুরে প্রত্যাবর্তন ২.০ ব্যানারে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সকাল ১০টার দিকে জেলার মজুচৌধুরীহাট সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ২০ থেকে ২৫ জন অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীদের মুখে মাস্ক দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মোহাম্মদ আল হাসিব নামে ছাত্রলীগের এক নেতা তার ফেসবুক আইডিতে মিছিলের ঘোষণা দেন। ওই ঘোষণার পরদিন সকালে প্রত্যাবর্তন ২.০ ব্যানারে মিছিলটি বের করা হয়।
তবে মিছিলের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।




