মাগুরা জেলা শ্রীপুর উপজেলার দূর্গাপুর গ্রামের মরহুম আব্দুল মালেক বিশ্বাসের নামে আব্দুল মালেক মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০অক্টোবর) দুপুরে দূর্গাপুর গ্রামে অবস্থিত আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালের সভাপতি মাহবুবর রহমান মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান,এমপি,মাগুরা-১।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক, আলী আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের সহ ধর্মিনী, বীর মুক্তিযোদ্ধা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক,আখতার হোসেন, যুগ্ম আহবায়ক,খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি,আশরাফুল আলম জোয়ার্দার, বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক, আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান।
ট্রাস্টের সহ সভাপতি মাহফুজুর রহমান পান্নার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ খন্দকার আশরাফুল ইসলাম নালিম, জহুরুল হক মিলন, দাড়িয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শ্রীপুর রিপোটার্স ইউনিটির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার,উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপি, সাবেক প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন মোল্লা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রথীন্দ্র নাথ রায়,উপজেলা শ্রমিক দলের আহবায়ক সেলিম মোল্লা,সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। আসুন আমরা সকলে মিলে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।




