বাবুগঞ্জে দুর্গা মন্দির পরিদর্শনে কৃষক দল নেতা শহিদুল ইসলাম প্যাদা, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুরের ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন দুর্গা ও ধর্মীয় মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম প্যাদা। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, তাদের খোঁজখবর গ্রহণ এবং মন্দিরগুলোর জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।

 

পরিদর্শনকালে তিনি ব্রাহ্মণদিয়া দাসপাড়া শ্রীশ্রী সার্বজনীন দুর্গা, কালী ও লোকনাথ মন্দির, আগরপুর বন্দর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির এবং ইসলামপুর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে যান। এ সময় তিনি মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

 

এ সময় মোহাম্মদ শহিদুল ইসলাম প্যাদা বলেন, তিনি আগামী দিনগুলোতে দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ও সামর্থ্য পেলে জনগণের পাশে থেকে কাজ করতে চান। তিনি সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রাখা এবং তাদের খোঁজখবর নেওয়ার অংশ হিসেবে এ পরিদর্শন করেন বলে জানা গেছে।

 

এ সময় মোঃ শহিদুল প্যাদা সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, সদস্যসচিব আবু বক্কর সিদ্দিকসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

মন্দির পরিদর্শনকালে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top