রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির আগামী তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে,
জমজমাট ও উৎসবমুখর নির্বাচনের মধ্য দিয়ে সভাপতি পদে মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম পলাশ নির্বাচিত হয়েছেন,
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়,
ভোট গণনা শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়,
নির্বাচনি ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মামুনুর রশিদ মামুন ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি এই গৌরব অর্জন করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শহিদুল ইসলাম পলাশ। এ ছাড়া সহসভাপতি পদে খুরশেদ আলম ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,
এর আগে সাধারণ ভোটারদের সর্বসম্মতিক্রমে ও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সহসাধারণ সম্পাদক পদে সজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
একই সাথে সমিতির গুরুত্বপূর্ণ ছয়টি সদস্য পদের ফলাফলও ঘোষণা করা হয়েছে। এতে সর্বোচ্চ ৫৯ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। বাকি পাঁচ সদস্য পদে যথাক্রমে রেজাউল (৫৬ ভোট), নইমুদ্দিন (৫৫ ভোট), হাফিজুল ইসলাম (৫৫ ভোট), সাইদুল ইসলাম (৫২ ভোট) এবং মামুনুর রশিদ (৫০ ভোট) নির্বাচিত হয়েছেন,
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, অত্যন্ত সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলো,
নির্বাচন সম্পন্ন হওয়ার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সাধারণ সদস্যরা।




