পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগ ও দেশ বাংলা ফাউন্ডেশন (DBF), ঝালকাঠি-এর মধ্যে ১৩ সেপ্টেম্বর দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেশ বাংলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান,এস এম মিজানুর রহমান, । প্রধান অতিথি ছিলেন তাপস কুমার শীল, উপপরিচালক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এবং বিশেষ অতিথি ছিলেন জনাব মাসুম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন দেশ বাংলা ফাউন্ডেশনের আবাসিক মেডিকেল অফিসার জনাব তৌফিক আনোয়ার, সহকারী পরিচালক জনাব সাহিমা আক্তার, এফপিআই, ঝালকাঠি পৌরসভা জনাব মামুন শিকদারসহ অন্যান্য কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ।
সভা শেষে দেশ বাংলা ফাউন্ডেশনের মাঠকর্মীদের মাঝে কনট্রাসেপটিভ সামগ্রী বিতরণ করা হয়।



