পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩০টি দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ।
রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩০টি দুর্গা পুজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় জেলা পরিষদ প্রশাসক দুর্গা পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। পাশাপাশি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে প্রতিটি দুর্গা পূজা মণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, ব্যারিস্টার তুষার কান্তি রায়, পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরানসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ বলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে এসেছি। আপনারা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আটোয়ারী উপজেলার প্রতিটি দুর্গা পূজা মণ্ডপে ১০ হাজার করে টাকা উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতে হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা যেন বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপুজা আরও বৃহৎ পরিসরে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।




