দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কাল থেকে, প্রচারে থাকছে মসজিদ-মন্দির-গির্জা

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে।

সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এবার অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে এই প্রচারণা পরিচালিত হবে।

জানা গেছে, গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে জুমার খুতবা, ধর্মীয় প্রার্থনা ও সমাবেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানাতে অনুরোধ করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top