দম থাকলে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুন, নাগরিকদের মারবেন না যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ান

ব্রিক্‌স সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দিল্লির মাটিতে দাঁড়িয়েই দুই শত্রু আমেরিকা এবং ইজ়রায়েলকে হুঁশিয়ারি দিলেন তিনি। জানিয়ে দিলেন, ইরান কখনওই কোনও হুমকির সামনে মাথা নত করবে না। সেই সঙ্গে ভারতের আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন পেজেশকিয়ান।

শনিবার ব্রিক্‌স সম্মেলন। তার আগে শুক্রবারই দিল্লিতে পৌঁছোন ইরানের প্রেসিডেন্ট। মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে তাঁর। ওই বৈঠকের পর সন্ধ্যার অনুষ্ঠানে ভারতের ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী এবং ব্যবসায়ীদের সামনে ভাষণ দেন পেজেশকিয়ান। বলেন, ‘‘প্রথমেই বলব, এই দারুণ আতিথেয়তার জন্য ভারত সরকার এবং তার প্রধানমন্ত্রীর প্রশংসা আমি না করে পারছি না। আমাদের মধ্যে খুব ভাল আলোচনা হয়েছে। আশা করি এই আলোচনা আমাদের দুই দেশের সম্পর্ক, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্য, অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে। আমরা সম্মিলিত ভাবে এগুলিকে পুনরুজ্জীবিত করে তুলব।’’

ভারতের মাটিতে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ইজ়রায়েল এবং আমেরিকার তীব্র সমালোচনা করেন পেজেশকিয়ান। জানিয়েছেন, ওই দুই দেশ ইরানকে ভয় দেখিয়ে বশে আনার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরান কখনওই মাথা নত করবে না। বরং রুখে দাঁড়াবে বার বার। তাঁর কথায়, ‘‘ইজ়রায়েল এবং আমেরিকার বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে ইরান। ওরা আমাদের দমিয়ে দিতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। আমরা ওদের সামনে কখনও ঝুঁকব না। আমাদের চাপ দিলে আমরা তার পাল্টা জবাব দেব।’’

পেজেশকিয়ান আরও বলেন, ‘‘ওরা দাবি করে ওরা মানবাধিকারের প্রবক্তা। কিন্তু সত্যিটা হল, ওরাই প্রকৃত সন্ত্রাসবাদী। কারণ, এক লহমায় ওরা ১৬৮ জন স্কুলপড়ুয়াকে মেরে ফেলেছে, নিজেদের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে।’’ মার্কিন ও ইজ়রায়েলিদের নিশানা করে পেজেশকিয়ানের বার্তা, ‘‘আপনারা মানুষ খুন করেন নির্বিচারে, বিজ্ঞানীদের উপর হামলা চালান, স্কুল ও হাসপাতাল আক্রমণ করেন, আর সেই আপনারাই আমাদের সন্ত্রাসবাদী বলেন? দম থাকলে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুন। কেন সাধারণ মানুষকে মারছেন? ইরানের মানুষ আত্মসমর্পণ করবে না। আমরা মানবতায় বিশ্বাস করি। আমরা মনে করি, যাঁরা বেঁচে আছেন, অর্থাৎ সমগ্র মানবজাতির সর্বত্র সমান অধিকার রয়েছে।’’

ব্রিক্‌স-এ যোগ দিতে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার দিল্লি পৌঁছোবেন। ঘটনাচক্রে, তিন দেশই আমেরিকার ‘প্রতিপক্ষ’। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ভারত সরকারের অবস্থান শুক্রবার পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকেও স্পষ্ট করেছেন মোদী। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যাবতীয় সমস্যার সমাধানের ডাক দিয়েছেন। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা, বাণিজ্যিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন মোদী।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল পোষাক ও ব্যাগ বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল পোষাক ও

Scroll to Top