ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটারে ৯ মাসে ৭৬ প্রাণহানি, নিঃস্ব হয়েছে কয়েক পরিবার।
মোহাম্মদ আলী মাস্টার সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাভুক্ত সরাইল, আশুগঞ্জ বিজয়নগর ঢাকা-সিলেট মহাসড়কের ৩৪ কিলোমিটার অংশে বিগত ৯ মাসে ৭০টি দুর্ঘটনায় ৭৬ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। কারো কারো মতে এসংখ্যা আরও বেশি হবে বলে মন্তব্য করেছেন। এতে কয়েকটি পরিবারের প্রধান এবং একমাত্র উপার্জনকারির দূর্ঘটনা জনিত মৃত্যুর কারনে অভিভাবক শুন্য হয়ে নিঃস্ব হয়ে পড়েছে, নিরুপায় হয়ে নিদারুণ কষ্টে সামাজিক ও সরকারি ভাবে সহযোগিতা না পেয়ে আকাশের দিকে তাকিয়ে জীবন যাপন করছে। মহাসড়কের এ অংশে যানবাহনের অতিরিক্ত ওজন পরিমাপের জন্য কোনো সচল ওয়েট স্কেল না থাকায় দূর্ঘটনা প্রতিহত করা যাচ্ছে না । মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সড়কটিতে প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করছে। অনেক চালক নিয়ম না মেনে যত্রতত্র ওভারটেক করছে ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। মহাসড়কের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় রোড সাইন না থাকায় চালকেরা ঝুঁকিপূর্ণ বাঁক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ওভারটেকিং নিষিদ্ধ এলাকা সম্পর্কে আগাম সতর্কতার নির্দেশনা পাচ্ছেন না। মহাসড়কে চলাচলকারী বাস চালক মনছুর,বিল্লাল, জুবায়ের ও মাসুদ জানান, অনেক স্থানে রোড সাইন নেই। ফলে সামনে বাজার, স্কুল-কলেজ কিংবা ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে কি না, তা আগে থেকে বোঝা যায় না। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা ও জেব্রা ক্রসিং সম্পর্কেও পর্যাপ্ত সংকেত নেই। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মহাসড়কে দুর্ঘটনা রোধ ও যানজট নিরসন পুলিশের প্রধান লক্ষ্য। এ জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ অঞ্চলে পুলিশের কোনো সচল ওয়েট স্কেল নেই। তবে যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। অতিরিক্ত পণ্য বোঝাইয়ের বিষয়টি ধরা পড়লে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক ফারুক আলম বলেন, সড়কে রোড সাইন স্থাপনের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। অন্যদিকে, জনগণকে সচেতন করতে বিআরটিএ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনার জন্য শুধু চালকদের দায়ী করা যায় না, নাগরিকদের অসচেতনতাও এর অন্যতম কারণ। তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক। ডোপ টেস্ট ছাড়া কারও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা হয় না।ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী রোড সাইন না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, মহাসড়কের উন্নয়নকাজ চলমান থাকায় কিছু অংশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলে ধরা হয়েছে। দ্রুত কাজ শেষ করে ঝুঁকিপূর্ণ বাঁক সংস্কার ও রোড সাইন স্থাপনের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।ওয়েট স্কেল স্থাপনের বিষয়ে জেলা প্রশাসক বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে নির্মাণকাজ এখনো শেষ হয়নি। যে-সব স্থানে ওয়েট স্কেল স্থাপনের কথা রয়েছে, সেসব স্থানের কাজ সম্পন্ন না হওয়ায় তা স্থাপন করা সম্ভব হয়নি। সড়ক বিভাগের তথ্যানুযায়ী, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়াজেলাসহ ২০টি জেলার অন্তত ২৫ হাজার দূরপাল্লার যানবাহন চলাচল করে এই মহাসড়কে। সড়ক বিভাগকে ফাঁকি দিয়ে ফিটনেস বিহীন অনেক যানবাহন চলছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। গুরুত্বপূর্ণ এ মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত সংস্কার, রোড সাইন স্থাপন, পারাপারে জেব্রা ক্রসিং ও প্রয়োজনীয় নজরদারি বাড়ানোর দাবি উঠেছে ভুক্তভোগীদের।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবা
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
কেশবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
November 26, 2026
লোহাগড়া থানা পরিদর্শনে খুলনা রেঞ্জের ডিআইজি
November 26, 2026
ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
November 26, 2026
মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না: মাহদী আমিন
November 26, 2026
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে টায়ার জ্বালিয়ে আগুন
November 26, 2026
নাগেশ্বরীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা
November 26, 2026
কুলাউড়ায় যানজট-অব্যবস্থাপনায় নাকাল, সরকারি সম্পত্তিও বেদখল
November 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

শৈলকুপায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আদিবাসীদের মানববন্ধন
November 26, 2026
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর বাজারে মিথ্যা মামলা, হয়রানি, বাড়িঘর

কেশবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
November 26, 2026
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে

লোহাগড়া থানা পরিদর্শনে খুলনা রেঞ্জের ডিআইজি
November 26, 2026
খুলনা রেঞ্জের ডিআইজি শেখ জয়নুদ্দিন (Shaikh Joynuddin) নড়াইলের লোহাগড়া থানা

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
November 26, 2026
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং

মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না: মাহদী আমিন
November 26, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, গত তিন বছরে গার্মেন্টস শ্রমিকদের