নেত্রকোনা জেলার মদন উপজেলার ১নং কাইটাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কেশজানী বিদ্যানিকেতন (উচ্চ বিদ্যালয়)-এ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা ২০২৬ খ্রি.। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে মর্নিং শিফটে হল পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসেবে কর্তব্য পালন করছেন—জনাব কৃষ্ণ কুমার দেবনাথ, জনাব সাইদুর রহমান, জনাব তাজুল ইসলাম, জনাব তফসির আহম্মদ এবং জনাব রুমান আহমেদ।
পুরো পরীক্ষা কার্যক্রমের প্রশাসনিক ও সার্বিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পরিচালনা করছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আলী আহম্মদ এবং ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব নাজিম উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।
শিক্ষার্থীদের মেধা ও মননের সঠিক মূল্যায়নের পাশাপাশি নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে বার্ষিক পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।




