কালকিনিতে ইসাহাক সরদারের হত্যামামলার ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের পুর্ব পরিকল্পিত হামলায় নিহত বৃদ্ধ মোঃ এছাহাক সরদার(৭৫) হত্যা মামলায় ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ব্যানার সম্বলিত হয়ে নিহতের বাড়ির সামনে একর্মসুচি পালন করেন। মামলা ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামের নশাই সরদারের ছেলে এছাহাক সরদারের সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন যাবত  পূর্বশত্রুতা চলছিল। গত ২২ আগস্ট রাতে এছাহাক মোল্লা বাড়ির পাশের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এসময় পুব পরিকল্পনা মতে ঝালু মোল্লার নেতৃত্বে
 পথে ওতপেতে থাকা  মোঃ তুহিন মোল্লা, পারভেজ মোল্লা, রবিউল মোল্লা, লিমন মোল্লাসহ বেশ কয়েকজন মিলে এছাহাকের পথরোধ করে দাড়ায়। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অতর্কিতভাবে এছাহাক সরদারকে কুপিয়ে জখম করে এবং মৃত্যু নিঃশ্চিৎ করতে দুই পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্য রত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। এ মামলার প্রধান আসামী তুহিন মোল্লাকে রাজধানী ঢাকা থেকে পলাতক অবস্থায় গ্রেফতার করে পুলিশ। তবে বাকি সকল আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  নিহতের পরিবার- এলাকাবাসী সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে বক্তব্য রাখেন আলাউদ্দিন সরদার, সাবেক কাউন্সিলর ইয়াসমিন খানম, ইসমাইল, নিহতের মেয়ে  মোসাঃ ফাহিমা বেগম। এসময় উপস্থিত বক্তারা বলেন, আমাদের একটাই দাবি ইসাহাক সরদারের সকল আসামীদের দ্রুত গ্রেফতার করেতে হবে। আসামিদের দৃষ্টান্তমুলক বিচার চাই আমরা। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ঝালু মোল্লাকে এলাকায় বা তার মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, এছাহাক হত্যা মামলার প্রধান আসামী তুহিন মোল্লাকে পলাতক অবস্থায় গ্রেফতার করা হয়েছে। আসামী পারভেজ মোল্লা, রবিউল মোল্লা আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেন, বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top