ইনার হুইল ক্লাব অফ সী কুইন এর পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনষ্টিটিউটের জন্য অনুদান প্রদান

ইনার হুইল ক্লাব অফ সী কুইন এর পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের জন্য অদ্য ২৪/০৯/২০২৬ তারিখ ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়। ইনার হুইল ক্লাব অফ সী কুইন এর পক্ষে ক্লাব প্রেসিডেন্ট সৈয়দা শাহনাজ আলম উক্ত অনুদান হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর নিকট হস্তান্তর করেন। এসময় ক্লাবের পক্ষে সেক্রেটারী সাহেদা সালাম, ভাইস প্রেসিডেন্ট সৈয়দা জিনাত আরা নিপুন, ভাইস প্রেসিডেন্ট আলিনা মেহনাজ, ট্রেজারার মুর্শিদা বেগম, ক্লাব মেম্বার ইসমত জাহান ঝুমু, পারভীন সুলতানা, তাহমিনা গিয়াস, নাইমা সুলতানা, রওশন জাহান, লুৎফুন্নেসা হালিম, রাজিয়া সুলতানা ও রওশন আরা বেগম উপস্থিত ছিলেন। হাসপাতালের পক্ষে কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটি সদস্য জনাব মোহাম্মদ আবুল হাশেম, পরিচালক (প্রশাসন) ডা. মো. মহিউদ্দিন, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, সহযোগী অধ্যাপক (শিশু স্বাস্থ্য) ডা. ফাহিম হাসান রেজা উপস্থিত ছিলেন। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ইনার হুইল নেতৃবৃন্দকে তাদের এই মহতী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। ক্লাব প্রেসিডেন্ট সৈয়দা শাহনাজ আলম বলেন, ইনার হুইল এর পক্ষ থেকে ক্যান্সার হাসপাতালের জন্য প্রতিশ্রুত ১ কোটি টাকা অনুদান আমরা পর্যায়ক্রমে প্রতি বছর কিছু কিছু করে প্রদান করবো। এখানে উল্লেখ্য যে, ইনার হুইল বাংলাদেশ হাসপাতালের ক্যান্সার ইনষ্টিটিউটে ১ কোটি টাকা অনুদান প্রদানের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে প্রায় ৩৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। ইনার হুইল বাংলাদেশ ডিষ্ট্রিক্ট ৩৪৫ এর নামে ক্যান্সার হাসপাতালের একটি ফ্লোর নামকরণ করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top