আলফাডাঙ্গায় ৪৩টি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা: আনসার-ভিডিপি সদস্যদের ওসি’র দিকনির্দেশনা

সনাতন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বছর উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
​মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারে আজ (১৫ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আনসার ও ভিডিপি সদস্যদের এক নির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ভিডিপি আনসার কার্যালয় কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে পূজা মণ্ডপে নিয়োজিত ও দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল সারোয়ার।
​বক্তব্যে ওসি মো: সোহেল সারোয়ার বলেন, “পূজামণ্ডপগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।” তিনি আইনশৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত সদস্যদের করণীয় ও দায়িত্ব পালনকালে অবলম্বনযোগ্য বিভিন্ন সতর্কতামূলক বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন।
​অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিদা খাতুন ও   টিআই অর্পনা রানী ঘোষ উপস্থিত ছিলেন।
​উপজেলা প্রশাসন ও থানা পুলিশ জানায়,
অধিক গুরুত্বপূর্ণ( ঝুকি পূর্ণ) ৬ টি,
গুরুত্ব ও সাধারণ ৩৭ টি সহ মোট ৫৩ টি পূজা মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হবে।
 পূজা শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি মণ্ডপে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে, যাতে সবাই নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top