ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের কাতলাসুর স্বপ্ননগর এলাকায় বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর মোঃ ইলিয়াস মোল্লার উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে আয়োজকরা বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। ত্রাণসামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বস্তি দেখা যায়। তারা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এসএম হাফিজুর রহমানসহ উপজেলা জামায়াতে ইসলামী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




