স্বাস্থ্যসেবা করুণা নয় মৌলিক অধিকার, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে কাজ করছে সরকার: জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান আজ রোববার সকালে নবোথিয়েটারে সবার জন্যে স্বাস্থ্যসেবায় উদ্ভাবন শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে জানিয়েছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নতমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।

ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা কোনো করুণা নয়, এটা মৌলিক অধিকার।

তিনি আরও বলেন, গবেষক, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে যোগাযোগের ঘাটতি আছে, তারা এক যোগে কাজ করলে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নতি হবে। পাশাপাশি ক্যান্সার, ডায়াবেটিস সচেতনতামূলক কর্মসূচিগুলো আরও বাড়ানো উচিত।

এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুকে প্রতিরোধের জন্যে যেসব উদ্ভাবন রয়েছে সেগুলো দেশে ট্রায়ালের মাধ্যমে সেই কাজে লাগাতে হবে। আমাদের দেশের বিজ্ঞানীরা যারা দেশের বাইরে কাজ করছেন, তাদের দেশে ফিরিয়ে এনে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে। এছাড়া, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্যে ডিজিটাল প্লাটফর্ম গড়ে তুলতে হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top