ওয়ার্ডের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও তরুণ ভোটার জানান, হাফেজ মোঃ আব্দুর সবুর সরদার একজন সৎ, ন্যায়পরায়ণ ও সদালাপী ব্যক্তিত্ব। সাধারণ মানুষের সুখে-দুঃখে সর্বদা তাকে পাশে পাওয়া যায়। কোনো অন্যায়ের সাথে আপস না করে নিরপেক্ষভাবে বিচার-সালিশ পরিচালনা করার কারণে এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য। তাই ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পূর্ণ করতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইনশাআল্লাহ্ তাকে আবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করতে একমত হয়েছেন স্থানীয়রা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী সোলাদানা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বইছে আগাম নির্বাচনি হাওয়া। ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণের মুখে এখন ঘুরেফিরে একই দাবি-ইনশাআল্লাহ সাবেক সফল ইউপি সদস্য হাফেজ মোঃ আব্দুর সবুর সরদারকে পুনরায় প্রতিনিধি হিসেবে দেখতে চান তারা।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, সাবেক মেম্বার হাফেজ মোঃ আব্দুর সবুর সরদার দায়িত্ব পালনকালে এলাকার রাস্তাঘাট সংস্কার, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। বিশেষ করে মহামারি বা দুর্যোগকালীন সময়ে তিনি সাধারণ মানুষের
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হাফেজ মোঃ আব্দুর সবুর সরদার বলেন, “আমি সবসময় এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ৫নং ওয়ার্ডের মানুষ আমাকে যে ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। ওয়ার্ডবাসী যদি চান এবং আল্লাহ তায়ালা তৌফিক দেন, তবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি তাদের প্রত্যাশা পূরণে অংশ নেব এবং এই ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নিজেকে উৎসর্গ করব।”
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৫নং ওয়ার্ডের মোড়ে মোড়ে, চা-দোকানে ও জনপদে হাফেজ মোঃ আব্দুর সবুর সরদারের প্রার্থিতা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও উৎসবমুখর পরিবেশ।




