সিরাজগঞ্জে ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে ৫৩০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল রাখার দায়ে একটি ট্রাকের চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিছুর রহমান বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোর জেলার বাগাতিপাড়া থানার কাকাকা পুরাতন পাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে ট্রাকচালক রাসেল মিয়া এবং একই গ্রামের সিরাজ সরকারের ছেলে আনোয়ার হোসেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২৭ এপ্রিল রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় যশোর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৩০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা জানান।

দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top