সন্দ্বীপ রহমতপুর উচ্চ বিদ্যালয়ে জমকালো আন্তহাউজ ফুটবল টুর্নামেন্ট

 চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর উচ্চ বিদ্যালয়ের আন্ত:শ্রেণি ফুটবল প্রতিযোগিতা – ২০২৬ এর ফাইনাল খেলায় তিস্তা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সন্দ্বীপ থেকে চার বার নির্বাচিত
 সাংসদ ও রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোস্তফা কামাল পাশা বলেন –
বিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম
হিসেবে খেলাধুলা ও সাংস্কৃতিক বিদ্যালয় অব্যাহত রাখতে হবে এতে  ছাত্র-ছাত্রীদের শরীর ও মনমানসিকতা  উৎফুল্ল থাকবে। তখন শিক্ষার্থীরা খারাপ কাজে নিজেদেরকে নিয়োজিত করবে না।
  এই সময়ে তিনি বিদ্যালয়ের মাঠ সংস্কার সহ বেশকিছু উন্নয়নমূলক কর্মকান্ডে  সহায়তা প্রদানের আশ্বাস দেন।
 আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সরকারি হাজী এবি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি লায়ন মো: আরিফ বিল্লাহ, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল, সহকারী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাশ,
সিনিয়র শিক্ষক মো: বাবুল আকতার, মাওলানা শাহাদাত হোসাইন, কল্যাণ নন্দী, সাবেক সিরিয়র শিক্ষক আবদুর রহিম নান্টু, মাস্টার সেলিম, মাস্টার সাহেদুর রহমান,মাস্টার রুবেল, বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।খেলার প্রধান পরিচালক মাস্টার কামরুল ইসলাম ও সহকারী পরিচালক রায়হান ও দীপ সূত্রধর।
ফাইনালে উপস্থিত হাজার দর্শক কে মাতিয়ে নির্দ্ধারিত খেলার পুরো সময়ে উভয় দল ২-২ গোলে ড্র করায়, জয়-পরাজয় নির্ধারনে খেলা ট্রাইবেকারে গড়ায়।
এতে তিস্তা একাদশ ৪ – ৩ গোলের ব্যবধানে কর্ণফুলী
একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন – আমিনুল ইসলাম রিয়াদ ও ফসিহুল আলম।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top