শৈলকুপায় ইটভাটায় হ্যারো গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ইটভাটায় হ্যারো গাড়ির চাকায় পিষ্ট হয়ে তাওহিদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার হাটফাজিলপুর এলাকার মোল্লা ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহিদ শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামের জসিম শেখের ছেলে। জসিম শেখ পেশায় একজন গাড়িচালক। তাওহিদ ছিল তার বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন মোল্লার মালিকানাধীন হাটফাজিলপুরের মোল্লা ব্রিকসে হ্যারো গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার সময় হ্যারো গাড়িটি ইমরান নামের এক ব্যক্তি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
ইট ভাটায় উত্তেজনা বন্ধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে নিয়োজিত পুলিশ সদস্যরা জানায়, শিশু তাওহিদ ইট ভাটায় খেলতে আসে। এসময় হ্যারো গাড়ি ব্যাক গিয়ারে দিলে শিশুটি চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
সমঝোতার ভিত্তিতে শিশুটির মৃতদেহ দাফনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top