প্রিয় লক্ষীপুর পৌরসভা বাসী,
আসসালামু আলাইকুম।
আমাদের প্রিয় পৌরসভা ৬.নং ওয়ার্ডের কৃতি সন্তান, অত্যন্ত বিনয়ী, নিরহংকার ও সৎ মনের মানুষ
রেজাউল করিম লিটন ভাই যার সততা এবং নীতি নিয়ে কখনো প্রশ্ন তোলার সুযোগ নেই, কারণ মানুষের হক নষ্ট করা কিংবা ক্ষমতার অহংকার প্রদর্শন করা তার স্বভাবের বাইরে। সে সর্বদাই আমাদের একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী ও সুহৃদ।
দুঃসময়ে যখন অনেকেই পিছিয়ে গিয়েছেন, তখনও তিনি রাজপথে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। কখনো নিজের আদর্শ বিসর্জন দেননি কিংবা দল পরিবর্তন করেননি। একজন সৎ, নিবেদিতপ্রাণ ও রাজপথের পরীক্ষিত নেতা হিসেবে লক্ষীপুর পৌরসভা মেয়র পদে নির্বাচনে আমরা তাকে মেয়র পদপ্রার্থী হিসেবে দেখতে চাই।
পৌরসভার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে লিটন ভাইয়ের কোনো বিকল্প নেই। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করি।




