“রক্তাক্ত ২৮শে অক্টোবর আজ” প্রতিবাদে মাধবপুর উপজেলা জামায়াতের বিক্ষভ মিছিল

ইতিহাসের পাতায় কিছু তারিখ থাকে, যা কেবল একটি দিন নয় বরং কোন জাতির গণতান্ত্রিক চেতনার উপর বর্বরোচিত আঘাতের স্থায়ী স্মারক। ২০০৬ সালের ২৮ শে অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার যে পৈশাচিক ও নগ্ন তাণ্ডব ঘটেছিল তার প্রদিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবপুর উপজেলার উদ্যোগে আজ ২৮ অক্টোবর ২০২৬ বিকাল ৪টা ৩০ মিনিটে বিক্ষভ মিছিল শুরু হয়। বিক্ষভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবপুর উপজেলা আমীর মাওলানা আলাউদ্দীন ভূইয়া।মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবপুর উপজেলার সেক্রেটারী হাফেজমোস্তফা কামাল, সাবেক সেক্রেটারী হাফেজ নবীরহোসাইন, পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান খান সোহাগ, সেক্রেটারী আব্দুস সামাদ মানিক, বায়তুলমাল সম্পাদক মোঃ শাহ আলম, শ্রমিক কল্যান ফেডারেশন মাধবপুর উপজেলার সভাপতি মোঃ নায়েব উল্লাহসহ প্রমুখ। মিছিলটি উপজেলা সত্বর থেকে শুরু হয়ে মাধবপুর বাজারের বিভিন্ন পথ অতিক্রম করে ফ্লাইওভারের নিচে একটি পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আমীর মাওলানা আলাদ্দীন ভূইঁয়া ২০০৬ সালের ২৮ শে অক্টোবরের ঘটে যাওয়া ঘটনার ইতিহাস বরর্ণা করেন এবং খুনিদের শাস্তির দাবি জানিয়ে সভার সমাপ্ত ঘোষনা করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top