মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে মাঠে বিএনপি নেতা এলিন, প্রশংসায় ২নং বিনয়কাঠী

ঝালকাঠি সদরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে সক্রিয় ভূমিকা পালন করে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তৃণমূলের পরিচিত মুখ, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি *সরদার এনামুল হক এলিন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ বছর ধরে তিনি নিজ উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন। কোনো রাজনৈতিক ফায়দা নয়, নিজের জন্মস্থান বিনয়কাঠীকে বাঁচাতেই তার এই লড়াই বলে জানান এলাকাবাসী।
এরই ধারাবাহিকতায় গত ২৭শে অক্টোবর দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে মুরাসাতা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি মাদকবিরোধী সামাজিক অভিযান পরিচালনা করেন। সেখানে অভিযুক্ত ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
বিনয়কাঠীর বাসিন্দা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, “এর আগে অনেক নেতাই মাদকের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু এলিন ভাই যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি মাঠে নেমে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার কারণে আমাদের সন্তানরা আজ নিরাপদে স্কুলে যেতে পারছে।”
তরুণ সমাজের মাঝেও তিনি ব্যাপক প্রশংসিত। স্থানীয় যুবকরা বলেন, এলিন ভাই আমাদের খেলাধুলা ও কর্মসংস্থানের জন্য সবসময় উৎসাহ দেন, যাতে যুব সমাজ মাদক থেকে দূরে থাকে।
এ বিষয়ে সরদার এনামুল হক এলিন বলেন, “বিনয়কাঠী আমার মা, আমার অস্তিত্ব। এই মাটিতে কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজের ঠাঁই হবে না। আমি একা নই, ২নং বিনয়কাঠী ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমার সাথে আছে। প্রশাসনের সহযোগিতা নিয়ে বিনয়কাঠীকে একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবোই, ইনশাআল্লাহ। আমার এই অভিযান চলমান থাকবে।”
তার এমন সাহসী ও মানবিক উদ্যোগে ২নং বিনয়কাঠী ইউনিয়ন জুড়ে এখন একটাই আওয়াজ “মাদকমুক্ত বিনয়কাঠীর নায়ক, আমাদের এলিন ভাই।”

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top