মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭অক্টোবর শনিবার দুপুরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আয়োজনে শ্রীপুর সরকারী এম, সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ হতে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ১নং আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপেজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন।
সদস্য সচিব পিযুষ বিশ্বাসের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু, খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, মাগুরা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক সনদৎ কুমার বিশ্বাস,উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ,সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব শাহ আলম তুফান,জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদিন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃটুকু খান,জেলা ছাত্রদলের সহ সভাপতিএস,এম,সোহাগ আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা কৃষকদের আহবায়ক কে,এম সোহানুর রহমান উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি সেক্রেটারি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
চলতি বছর শ্রীপুর উপজেলায় ১৫৮টি পূজা মন্ডবে জাঁকজমকপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।




