মাগুরা শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ৩০০০হাজার মিটার চায়না দোয়ারী(কারেন্ট) জাল জব্দ করা হয়েছে।
১৭সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের (বড়বিলা)পূর্ব শ্রীকোল দরিবিলা ও দোসতিনা গ্রামে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ৩০০০মিটার চায়না দোয়ারী জাল জব্দ করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন এ,জেড,এম তৌহিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শ্রীপুর, শ্রীপুর থানার এ,এস আই ওহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল।
উদ্ধারকৃত ৩০০০মিটার জাল শ্রীপুর উপজেলা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতে পুড়িয়ে ফেলা হয়েছে।




