“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাাদ্যকে সামনে নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদের নতুন ভবন হতে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুরাতন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক,
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোঃ ফারদিন মনীর অর্নব, সহকারী কমিশনার (ভূমি)।
বক্তব্য রাখেন, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল,প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, তথ্য সেবা কর্মকর্তা হুমাইরা সুলতানা, বীর মুক্তি যোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস, সাইফুল ইসলাম ঝন্টু, মাওলানা আবু সাইদ,শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেকক।
এসময় আরে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন সকলকেই একসময় প্রবীণ হতে হবে। শিশুকাল ও বৃদ্ধকালকে গুরুত্ব দিতে হবে। পরিবারের প্রবীণ ব্যক্তির সেবাযত্ন নিশ্চিত করতে হবে।পিতা মাতাকে সম্মান দিতে হবে, কেননা তাদের কারনেই আমরা আজ দুনিয়াতে আসতে পেরেছি। বক্তারা আশংকা প্রকাশ করেন সমাজে দিনদিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই চলেছে যেটা খুবই উদ্বেগের বিষয়। বিভিন্ন সেবা কেন্দ্রে প্রবীণদের জন্য আলাদা সেবার ব্যবস্থা করা যায় কিনা সেটাও তুলে ধরা হয়েছে আলোচ্ছে বক্তব্যে।
আলোচনা শেষ প্রবীণদের মাথায় ক্যাপ পরিয়ে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।




