বোয়ালমারীতে হাজী সাহেবদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা হাজী কল্যাণ সংস্থার উদ্যোগে হাজী সাহেবদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বোয়ালমারী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে এ পুনর্মিলনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র হজ ও ওমরাহ পালনের বিভিন্ন বিষয়, করণীয় এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। এতে হাজী কল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, সংস্থার কার্যকরী পরিষদের সদস্য ও অভিজ্ঞ হাজীগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ মোঃ আবু জাফর, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শুকুর শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা হাজী কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হক মৃধা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল আহাদ।
এ সময় হাজী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের মধ্যে আলহাজ্ব মুফতি তৈয়িবুর রহমান, আলহাজ্ব আব্দুস সালাম বাবুসহ উপজেলা কমিটির অন্যান্য সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top