বোয়ালখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।।
উপজেলা প্রশাসন, বোয়ালখালী ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য—“Literacy for People, the Planet and Prosperity”। যার বাংলা অর্থ “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার। জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। তাই একটি আলোকিত ও সমৃদ্ধ সমাজ গঠনে সবার জন্য সাক্ষরতা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, “সাক্ষর মানুষ, সমৃদ্ধ দেশ”—এই লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও শিক্ষা ও দক্ষতার আওতায় আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



