বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের সখিপুরে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় সখিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং বাসা ফাউন্ডেশন ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এবারের দিবসের প্রতিপাদ্য “Be a Handwashing Hero”, যার বাংলা অর্থ ‘হাত ধোয়ার নায়ক হোন’।সখিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এম. আর. বি. হাসেমের সভাপতিত্বে এবং বাসা ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর হারাধন দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাছুদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বাহার উদ্দিন, সখিপুর মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে. বি. এম. খলিলুর রহমান, সখিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আখতার, উপসহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম এবং বাসা ফাউন্ডেশনের প্ল্যান্ট সুপার ভাইজার নিরাঞ্জন চন্দ্র বিশ্বাস।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সখিপুরে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক
October 28, 2026
টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ
October 28, 2026
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াত-ছাত্রদলের সংঘর্ষ, আহত ৩
October 28, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
October 28, 2026
দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একেকজন অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ, আরও বিনিয়োগের আশা
October 28, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক
October 28, 2026
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নয়, সেই দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মেলা ভাঙচুর
October 28, 2026
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন

টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ
October 28, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যুব সমাবেশ