বাগেরহাটে দুই দিন ব্যপি পরিবেশ ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ও বুধবার (২৮ ও ২৯ সেপ্টেম্বর) বাগেরহাটের কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘এনগেজ’ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে নেটজ বাংলাদেশ।
ন্যায্য রূপান্তরের জন্য পরিবেশগত মানবাধিকার শক্তিশালী স্থানীয় সিএসও এবং জলবায়ুপ্রবণ এলাকাগুলোকে স্থিতিস্থাপক সম্প্রদায়ে রূপান্তর” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণে বাগেরহাটের সদর, মোড়েলগঞ্জ ও সরণখোলার
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ইয়ামিন আলীর সভাপতিত্বে কর্মশালায় পরিবেশ সুরক্ষা, উপকূলীয় জলবায়ু সংকট ও মানবাধিকারের পারস্পরিক সম্পর্ক এবং এ সংক্রান্ত অনুসন্ধানমূলক সংবাদ পরিবেশনের বিভিন্ন কৌশল নিয়ে বিশদ প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ-আল-মাসুদ, নেটজ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন, কোডেক-এনগেজ প্রকল্পের প্রকল্প পরিচালক শফিউল্লাহ মজুমদার, শংকর কুমার বিশ্বাস, টেকনিক্যাল অফিসার কাজী সানি ফেরদৌস এবং স্থানীয় ফিল্ড ফ্যাসিলিটেটরবৃন্দ।
প্রশিক্ষণে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। একইসঙ্গে সংবাদকর্মীদের জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষতি এবং মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত প্রতিবেদন তৈরির সহজ ও সাবলীল পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।
বাগেরহাটে পরিবেশ ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
October 28, 2026
নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক
October 28, 2026
টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ
October 28, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
October 28, 2026
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের স্থান থেকে বের হওয়া

দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
October 28, 2026
দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একেকজন অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ, আরও বিনিয়োগের আশা
October 28, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক
October 28, 2026
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নয়, সেই দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মেলা ভাঙচুর
October 28, 2026
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন