নাগেশ্বরীর ডায়নারপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ডিজি অফিসের আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে সন্তোষ

নাগেশ্বরী পৌরসভার ৯ নং ওয়ার্ডের ডায়নারপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে Learning Support & Evaluation (L.S.E) এর উদ্যোগে ঢাকা শিক্ষা অধিদপ্তর (DG Office) হতে এক আকস্মিক পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 আজ বুধবার (০৪নভেম্বর )সকাল ১১টায় ডিজি অফিস থেকে আগত কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ডায়নারপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসে উপস্থিত হন। পরিদর্শনকালে তারা বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রম, শ্রেণীকক্ষে পাঠদান পদ্ধতি, উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং L.S.E কার্যক্রমের বাস্তবায়ন সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এসময় কর্মকর্তাগণ শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ পরিদর্শক দলকে সার্বিক সহযোগিতা করেন।
পরিদর্শন শেষে কর্মকর্তাগণ বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন রাহিমুল ইসলাম সজীব নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগের কন্ঠস্বর নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “ডিজি অফিস থেকে এই আকস্মিক পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার। আমরা শিক্ষার মান উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করে যাবো।”

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top