নড়াইলে মাদকবিরোধী অভিযানে ফাতেমা বেগম (৩০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পলাতক রয়েছে স্বামী হোসেন আলী (৪০)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বাগডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নড়াইল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত, ফাতেমা বেগম সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের হোসেন আলীর স্ত্রী। এবং পলাতক রয়েছে স্বামী হোসেন আলী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে অভিযান চালান হোসেন আলীর বাড়িতে এসময় উপস্থিতি টের পেয়ে হোসেন আলী পালিয়ে যায়, তাদের ঘরের মধ্যে তল্লাশি চালিয়ে ১২০ অবৈধ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এবং মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার তার স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেফতার করে মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ বিষয়ে নড়াইল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বার্তা বাজারকে বলেন, এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পলাতক রয়েছে স্বামী হোসেন আলী, মাদকবিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে।




