দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম এবং মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ সরাসরি অংশ নিয়ে বিভিন্ন ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার কার্যক্রম তদারকি করেন।
অভিযানকালে উপস্থিত নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পাশাপাশি মশার বংশবৃদ্ধি রোধে মশক নিধন স্প্রে ও ফগিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ডেঙ্গু রোগ থেকে মুক্ত থাকতে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্কাউট সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




