জয়পুরহাট জেনারেল হাসপাতালে নতুন চেয়ার স্থাপন

জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী ও তাদের সাথে আসা দর্শনার্থীদের বসার সুবিধার্থে নতুন চেয়ার স্থাপন করা হয়েছে। দর্শনার্থীদের স্বল্প সময় অবস্থানের অনুরোধ। হাসপাতালের সকল আউটডোর, ইমার্জেন্সি এবং ওয়ার্ডের সামনে এসব চেয়ার বসানো হয়।এদিকে হাসপাতালে রোগীদের সাথে অতিরিক্ত দর্শনার্থী আসায় চিকিৎসকদের ওয়ার্ডে রোগী দেখা ও চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় অন্য রোগীদের সুবিধার্থে হাসপাতাল কর্তৃপক্ষ দর্শনার্থীদের কম আসার এবং হাসপাতালে স্বল্প সময়ের জন্য অবস্থান করার অনুরোধ জানিয়েছেন।
একই সাথে চিকিৎসকদের রাউন্ডের সময়ে সকল দর্শনার্থীকে ওয়ার্ডের ভেতরে না থেকে বাইরে স্থাপিত নতুন চেয়ারে বসে ধৈর্য্য ধরে অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
চেয়ার স্থাপন একটি ছোট্ট উদ্যোগ হলেও হাসপাতাল কর্তৃপক্ষের এমন সময়োপযোগী সিদ্ধান্তে খুশি রোগী ও তাদের সজনরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top