গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পঞ্চগড়ে অনুষ্ঠিত

 অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চগড় সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
পঞ্চগড় জেলা প্রশাসক মোসা: শুকুরিয়া পারভীন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো: আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পঞ্চগড় পুলিশ সুপার মো: আবু সাইম।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো: আব্দুস সবুর।
প্রশিক্ষণ কর্মশালায় “গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পেশাগত মান বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫৫ জন সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৫৫ জন সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top